পুলিশের গাড়িতে ধাক্কা দিয়ে পালানো বাসচালক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ মে ২০২২, ১২:৪৯আপডেট : ২২ মে ২০২২, ১২:৪৯

চট্টগ্রামে শিল্প পুলিশের পিকআপ ভ্যানে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া বাস চালককে গ্রেফতার করে হয়েছে। শনিবার (২১ মে) রাত ৯টায় পাহাড়তলী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পাহাড়তলী থানা পুলিশ।

গ্রেফতার বাস চালকের নাম নাহিদুল ইসলাম স্বপন (২৬)। তিনি নোয়াখালী জেলার সুধারাম থানার মো. হানিফের ছেলে।

পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, শনিবার সকালে সাগরিকা মোড় এলাকায়  ১১ নম্বর রোডের যাত্রীবাহী একটি বাস শিল্প পুলিশের পিকআপ ভ্যানে ধাক্কা দেয়। এতে ১৩ পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হলেও পালিয়ে যান চালক।

এ ঘটনায় শিল্প পুলিশের এসআই নাজমুল হাসান মোল্লা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার পরপরই রাতে পাহাড়তলী বাজার এলাকায় অভিযান চালিয়ে পলাতক চালককে গ্রেফতার করা হয়। আহত শিল্প পুলিশের সদস্যরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

/এমএএ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম