রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪ জনের

রাজবাড়ী প্রতিনিধি 
২৩ মে ২০২২, ০২:৩৩আপডেট : ২৩ মে ২০২২, ০২:৪৫

রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষকসহ চার জন নিহত হয়েছেন। রবিবার রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়ক ও রাজবাড়ী পৌর শহর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজবাড়ী পৌর শহরের ড্রাই আইস কারখানা এলাকার সুবল চন্দ্র সরকারের ছেলে আনন্দ সরকার (৫৫), রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চর আফড়া গ্রামের মৃত মাজহারুল হকের ছেলে মো. আব্দুল্লাহ হক (৪০), পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের জনাব আলী মন্ডল (৭০) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরের রহনপুরের জুগোল চন্দ্র ঘোষের ছেলে পরিমল ঘোষ (৩৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৮টার দিকে রাজবাড়ী পৌর শহরের ড্রাই আইস কারখানা এলাকায় কুষ্টিয়াগামী শাটল ট্রেনে কাটা পড়ে আনন্দ সরকার নিহত হন।

দুপুর আড়াইটার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের বাগমারা পল্লী বিদ্যুৎ অফিস এলাকায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে আব্দুল্লাহ হক নিহত হন। তিনি বার্থা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় বিষয়ের শিক্ষক। 

বিকাল সাড়ে ৩টার দিকে পাংশার পাইকারা মোড় এলাকায় ব্যাটারিচালিত দুটি ভ্যানের সংঘর্ষে জনাব আলী মন্ডল নিহত হন।

এছাড়া বিকালে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের আহলাদীপুর এলাকায় ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পরিমল ঘোষ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

/এএম/জেজে/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম