সালথায় সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি
২৬ মে ২০২২, ১৫:১৯আপডেট : ২৬ মে ২০২২, ১৫:১৯

ফরিদপুরের সালথা উপজেলার খারদিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আসাদ শেখ (৪৮) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) সুমিনুর রহমান জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

আসাদ উপজেলার খারদিয়া গ্রামের হাসেম শেখের ছেলে।

এর আগে একই ঘটনায় গত ৫ মে সিরাজুল ইসলাম (২৭) নামে একজন নিহত হয়। নিহত সিরাজুল উপজেলার খারদিয়া ঠাকুরপাড়া এলাকার ইশারত মোল্লার ছেলে।

সুমিনুর রহমান বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৫ মে সালথা উপজেলার খারদিয়া এলাকায় স্থানীয় চেয়ারম্যান রফিক মোল্লা ও আওয়ামী লীগ নেতা আলমগীর মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। তখন অতর্কিত হামলায় সিরাজুল ইসলাম নামে একজন নিহত হন।’

ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

/এমএএ/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
হবিগঞ্জে মধ্যরাতে সংঘর্ষে জড়ালো ৪ গ্রাম, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম