ক্যাম্পে শিশু ধর্ষণের অভিযোগে ২ রোহিঙ্গা গ্রেফতার

টেকনাফ প্রতিনিধি
২৮ মে ২০২২, ১৮:০৯আপডেট : ২৮ মে ২০২২, ১৮:০৯

কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে শিশু ধর্ষণের অভিযোগে দুই রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন। ১৬ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম জানিয়েছেন, শনিবার (২৮ মে) রাত পৌনে ১টার দিকে হ্নীলা ইউনিয়নের উনচিপ্রাং ক্যাম্পের ডি-ব্লকের পাহাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

আটক দুজন হলেন– উনচিপ্রাং ক্যাম্পের ব্লক-এ/৩-এর ইমাম হোসেনের ছেলে মোহাম্মদ ইউনুস (৩০) এবং ব্লক-ডি/৩-এর শামসু আলমের ছেলে নুর বশর (১৪)।

এপিবিএনের অধিনায়ক জানান, শুক্রবার (২৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে উনচিপ্রাং ক্যাম্পে আট বছরের এক রোহিঙ্গা শিশুকে ওই দুই ব্যক্তি লম্বাবিল এলাকায় নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। বিকালে শিশুটি ঘরে এসে তার মাকে ঘটনা জানায় এবং শিশুটির মা রাত ৯টার দিকে এপিবিএনকে বিষয়টি অভিহিত করেন। রাত পৌনে ১টার দিকে উনচিপ্রাং ক্যাম্পের কাটাতারের বেষ্টনী সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে দুই জনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, শিশুটিকে ক্যাম্পের অভ্যন্তরে এমএসএফ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুতুপালং হাসপাতালে পাঠানো হয়। আটকদের আইনি প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের