খাগড়াছড়ি বিএনপি সভাপতির বাসভবনে হামলার অভিযোগ

খাগড়াছড়ি প্রতিনিধি
০৪ জুন ২০২২, ১৯:৪৫আপডেট : ০৪ জুন ২০২২, ১৯:৪৭

খাগড়াছড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে চলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল থেকে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার বাসভবনে হামলার অভিযোগ উঠেছে। শনিবার (৪ জুন) সকাল ১০টার দিকে জেলা শহরের কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার অভিযোগ করেন, ভাঙ্গাব্রিজ এলাকা থেকে আওয়ামী লীগের নেতাদের নেতৃত্বে বিনা উসকানিতে মিছিলকারীরা কলাবাগান এলাকায় ঢুকে ওয়াদুদ ভূঁইয়ার বাসভবন এবং আশপাশের বসতবাড়িতে ভাঙচুর, তার ব্যবহৃত কারগাড়ি ভাঙচুর, একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং দুটি মোটরসাইকেল ভাঙচুর করেন।

এ সময় পুলিশ নীরব ভূমিকা পালন করেছে জানিয়ে তিনি বলেন, ‘পূর্ব পরিকল্পিতভাবে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়াকে হত্যার উদ্দেশ্যে এ হামলা করা হয়েছে।’ এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী বলেন, ‘ভাঙ্গাব্রিজ এলাকায় মিছিলকারীদের উদ্দেশে ঢিল ছুড়লে পাল্টা জবাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় বিএনপি-ছাত্রদলের হামলায় আমাদের ছয়-সাত জন কর্মী আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা চলছে।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ রশীদ জানান, এ ঘটনায় এখনও কোনও পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম