সড়ক অবরোধের ঘোষণা খাগড়াছড়ি বিএনপির

খাগড়াছড়ি প্রতিনিধি
০৬ জুন ২০২২, ১৮:৫২আপডেট : ০৬ জুন ২০২২, ১৮:৫২

২৪ ঘণ্টা সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে খাগড়াছড়ি জেলা বিএনপি। মঙ্গলবার (৭ জুন) সকাল ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত জেলাশহরে এ অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির দফতর সম্পাদক মরিয়ম আক্তার জানান, শনিবার (৪ জুন) খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়াকে হত্যার উদ্দেশে হামলা, বাড়ি ও গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, নেতাকর্মীদের ওপর হামলা, শহরের নিরীহ ব্যবসায়ীদের দোকানে হামলা ও লুটপাটের ঘটনায় মামলা গ্রহণ না করে উল্টো আওয়ামী লীগের মিথ্যা মামলা গ্রহণের প্রতিবাদে এই সড়ক অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে পুলিশ প্রশাসনের পক্ষপাতিত্বের তীব্র নিন্দা জানিয়ে বলা হয়, বিএনপির এজাহার গ্রহণ না করলে এবং হামলা-মামলা-অরাজকতা বন্ধ করা না হলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে খাগড়াছড়ি জেলা বিএনপি।

এই সড়ক অবরোধ চলাকালে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি সেবায় নিয়োজিত ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স এবং সংবাদপত্রের গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে।

/আরকে/এমএএ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম