ব্রহ্মপুত্র নদে ডুবে ছাত্রলীগ নেতা নিখোঁজ

জামালপুর প্রতিনিধি
১০ জুন ২০২২, ০১:৩৬আপডেট : ১০ জুন ২০২২, ০১:৩৬

জামালপুর সদর উপজেলায় ব্রহ্মপুত্র নদে ডুবে জাহিদ ফয়সাল ফাহিম নামে এক ছাত্রলীগ নেতা নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নরুন্দি এলাকায় এ ঘটনা ঘটে।

জাহিদ ফয়সাল ফাহিম (২৫) নান্দিনা থানা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সদর উপজেলার ৯ নম্বর রানাগাছা ইউনিয়নের কানিল গ্রামের আমজাদ হোসেনের ছেলে তিনি।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বিকালে ফাহিমসহ চার বন্ধু নরুন্দি ইউনিয়নের কোচনধরা গ্রামের খানবাড়ি নৌঘাট দিয়ে ডিঙি নৌকা নিয়ে ব্রহ্মপুত্র নদে আনন্দ ভ্রমণে বের হন। নদের মাঝখানে গেলে নৌকাটি ডুবে যায়। এ সময় বন্ধুরা সাঁতার কেটে তীরে উঠলেও ফাহিম ডুবে যান। খবর পেয়ে জামালপুর থেকে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে নামেন। রাত সাড়ে ১০টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও ফাহিমকে উদ্ধার করতে পারেনি দমকল বাহিনী।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নেওয়াজ বলেন, উদ্ধার কার্যক্রম চলছে। এখনও ফাহিমের সন্ধান পাওয়া যায়নি।

/এমপি/এএম/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম