বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনায় ৫ ট্রাক, যান চলাচলে বিঘ্ন

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০১৬, ১১:০৩আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ১১:০৯

যমুনা সেতু

বঙ্গবন্ধু সেতুর ওপর পর পর ৫টি ট্রাক দুর্ঘটনা পড়েছে। এতে কেউ হতাহত না হলেও যান চলাচল ব্যাহত হয়েছে। ঘন কুয়াশার কারণে বুধবার সকাল ৮টার দিকে সেতুর দক্ষিণ লেনে ১৪ ও ১৬ নং পিলারের কাছে এ ঘটনা ঘটে।

সেতুর ওপর দুঘর্টনা ঘটায় ঢাকা-টাঙ্গাইল-সিরাজগঞ্জ মহাসড়কে দীর্ঘ লাইন সৃষ্টি হয়। সেতু কর্তৃপক্ষ দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরিয়ে ফেলায় সকাল সাড়ে ১০টা থেকে তা স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছেন পশ্চিম থানার ওসি রাকিবুর রহমান।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের (বিবিএ) সহকারী প্রকৌশলী ওয়াশিম আলী জানান, ঘন কুয়াশার কারণে সেতুর দক্ষিণ লেনে ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী ৫টি ট্রাক একে অপরের পেছনে লেগে লেন আটকে যায়। তবে এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। দুর্ঘটনার কারণে সেতুর উভয় টোল প্লাজায় ধীরে ধীরে যানবাহন ছায় কিছুটা কৃত্রিম যানজটের সৃষ্টি হয়েছে। তবে সকাল সাড়ে ১০টার পর তা স্বাভাবিক হতে শুরু করেছে। দুর্ঘটনার কারণে দক্ষিণ লেন বন্ধ থাকলেও উত্তর লেন স্বাভাবিক ছিল।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম