ঝিনাইদহে শিশু শ্রমিক নির্যাতনকারী গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৪৯আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৫৫

ঝিনাইদহ শহরে ১২ বছরের শিশু শ্রমিক টুটুলকে নির্যাতন করার ঘটনায় কারখানা মালিক মিজানুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে তাকে গ্রেফতার করা হয়।

মিজানুর রহমান সদর উপজেলার মগরখালী গ্রামের ফকরুল আলীর ছেলে।

ঝিনাইদহে শিশু শ্রমিক নির্যাতনের অভিযোগে কারখানা মালিক গ্রেফতারঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান  হাফিজুর রহমান জানান, মিজানুর রহমান শহরের হামদহ এলাকায় অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, সোমবার রাতে শহরের হামদহ বাসস্ট্যান্ড এলাকার মেসার্স ফকরুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের মালিক মিজানুর রহমান তার কারখানার শিশু শ্রমিক টুটুলকে বেধড়ক মারপিট করে। শিশুটি অজ্ঞান হয়ে গেলে সে মারা গেছে ভেবে মিজানুর রহমান পালিয়ে যান।
স্থানীয় লোকজন আহত শিশুটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সে সদর উপজেলার বদনপুর গ্রামের আলী আকবরের ছেলে। পরে শিশু টুটুলের বাবা বাদী হয়ে সদর থানায় মিজানুর রহমানকে আসামি করে মামলা করেন। ঘটনার পর থেকে ওয়ার্কসপ মালিক পলাতক ছিলেন।

/বিটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম