রাজশাহীতে অপহৃত ব্যাংক কর্মকর্তা টাঙ্গাইলে উদ্ধার

রাজশাহী প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৫৯আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:১৯

রাজশাহী ব্যাংক কর্মকর্তা

রাজশাহী থেকে অপহৃত এক ব্যাংক কর্মকর্তা (সাময়িক বরখাস্ত) আক্তারুজ্জামান ওরফে কচিকে নিখোঁজের ১৩ দিন পর টাঙ্গাইল থেকে উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা আফসার উদ্দিন আহমেদ। উদ্ধারের পর আক্তারুজ্জামানকে উত্তরায় তার নিজ বাসায় আনা হয়েছে।

আফসার উদ্দিন আহমেদ বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে টাঙ্গাইলের মির্জাপুরে নাসির গ্লাস ফ্যাক্টরির সামনে হাত-পা বাঁধা অবস্থায় অপহরণকারী চক্রের সদস্যরা তাকে ছেড়ে দেয়। এরপর আশেপাশের লোকজন তার হাত-পায়ের বাধন খুলে ফেলেন। পরে কচি রাত ১১টার দিকে তাদের ফোন করে। এরপর বিষয়টি মির্জাপুর থানায় অবহিত করে তাকে ঢাকার বাসায় নিয়ে আসা হয়।

কচিকে অপহরণের পর কয়েকদিন চোখ বাঁধা অবস্থায় রাখা হয়েছিল। তাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতনও করা হয়েছে।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) সেলিম বাদশা বলেন, অপহৃত ব্যাংক কর্মকর্তাকে টাঙ্গাইল থেকে উদ্ধার করা হয়েছে। তার পরিবারের সদস্যদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে আক্তারুজ্জামান কচিকে রাজশাহী নগরীর নিউমার্কেটের পশ্চিম সুলতানাবাদ এলাকা থেকে অপহরণ করা হয়। অপহরণের পর তার বাবা বোয়ালিয়া মডেল থানায় মামলা করেন। তিনি সর্বশেষ বগুড়া এক্সিম ব্যাংকে কর্মরত ছিলেন এবং অর্থ সংক্রান্ত কিছু জটিলতার কারণে বরখাস্ত হন। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মামলা করে।

/বিটি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম