একঘণ্টায় ৭ ভোট

কুমিল্লা প্রতিনিধি
১৫ জুন ২০২২, ১০:০০আপডেট : ১৫ জুন ২০২২, ১০:৩৮

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে একটি কেন্দ্রে একঘণ্টায় কাস্ট হয়েছে মাত্র সাত ভোট। বুধবার (১৫ জুন) সকাল ৯টায় নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের তেলিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ২ নম্বর বুথে এমন দৃশ্য দেখা যায়। ইভিএম ভোট সম্পর্কে ভোটারদের ধারণা না থাকায় এমন সমস্যা হচ্ছে বলে জানা গেছে। 

ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার তৌফিক মাহমুদ বলেন, ‘মোট ভোটার এক হাজার ৫শ’ ৪৫ জন। বুথ চারটি। চার বুথে একঘণ্টায় কাস্ট হয়েছে ৪৮টি ভোট। এখানকার কোন ভোটার ভোট দেয়ার নিয়ম জানেন না। প্রশিক্ষণ আমাদের না দিয়ে ভোটারদের দেওয়া উচিত ছিল।’

ভোটার রেখা রানী দাশ বলেন, ‘সাড়ে ৭টায় এসেছি। এখনও ভোট দিতে পারিনি। এখনও ১৫ জনের পেছনে আছি। বাড়িতে গরু আছে তিনটি। সেগুলোকে কখন খাবার দিতে পারবো জানি না।’

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে এবার ভোট দেবেন ২৭ ওয়ার্ডের ২ লাখ ২৯ হাজার ভোটার।

এই নির্বাচনে মেয়র পদে পাঁচ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন– আওয়ামী লীগ মনোনীত আরফানুল হক রিফাত (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু (টেবিল ঘড়ি), মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার (ঘোড়া), রাশেদুল ইসলাম (হাতপাখা) ও কামরুল আহসান বাবুল (হরিণ প্রতীক)। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর বিরুদ্ধে সাধারণ ভোটারদের হুমকি-ধামকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলেছেন সাক্কু ও কায়সার। অপরদিকে নৌকার প্রার্থী অভিযোগ করেছেন, কিছু প্রার্থী নির্বাচনে কালো টাকা ছড়াচ্ছেন।

/এমএএ/
সম্পর্কিত
সুপ্রিম কোর্ট বার নির্বাচন১১ হাজারের মধ্যে ভোট দিলেন ৪০৪৮ আইনজীবী
বৈরী আবহাওয়ার মধ্যে চলছে ঢাকা আইনজীবী সমিতির ভোটগ্রহণ
সংরক্ষিত নারী আসন, পরিবারতন্ত্র নাকি ত্যাগীদের মূল্যায়ন?
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের