সিরাজগঞ্জ পৌরসভা

কর্মকর্তাদের অনুপস্থিতির প্রতিবাদে কাউন্সিলরদের কলমবিরতি

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:২০আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৫৭

ছুটি না নিয়ে চারদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত সিরাজগঞ্জ পৌরসভার সচিবসহ দুই কর্মকর্তা। এতে পৌরসভার স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছে। এদিকে, কর্মকর্তারা অনুপস্থিত থাকায় দুদিন ধরে কলম বিরতি পালন করছে কাউন্সিলররা। ফলে জন্ম, মৃত্যু সনদ, নাগরিক সনদসহ বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ নাগরিকরা।

প্যানেল মেয়র আতাউর রহমান, কাউন্সিলর জয়নাল আবেদীন তারা, হানিফ উদ্দিন, রিয়াদ রহমান ও বেগম খোদেজা মান্নান জানান, পৌরসভার সচিব আব্দুল হালিম ও প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা আনিসুজ্জামান চারদিন ধরে ছুটি না নিয়ে রহস্যজনকভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এছাড়াও ভাইয়ের অসুস্থ্যতার কারণে ছুটিতে রয়েছেন নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল। ৩১ জানুয়ারি বর্তমান পরিষদের শেষ বৈঠকেও তারা অনুপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জতারা অভিযোগ করেন, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে নিজ নিজ এলাকার জনগনের সুবিধার্থে বাঁশের সাঁকো নির্মাণসহ অনেক গুরত্বপূর্ণ কাজ নিজ নিজ অর্থায়নে বাস্তবায়ন করা হয়েছে। নতুন পরিষদ দায়িত্ব নেওয়ার আগেই ওইসব কাজের বিল পরিশোধের কথা ছিল। কিন্তু, ওই বিল যাতে না পরিশোধ করতে হয় সেজন্যই তারা কার্যালয়ে অনুপস্থিত রয়েছেন। ওই কর্মকর্তারা আমাদের গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে উধাও হয়েছেন। বারবার ফোন করার পরও তারা অফিসে আসছেন না এবং আমাদের কোনও সহযোগিতা করছেন না। আর এ কারণেই আমরা দুদিন ধরে কলম বিরতি কর্মসূচি পালন করছি।
এদিকে, মঙ্গলবার ও বুধবার দিনভর অফিসকালীন সময়ে পৌরসভায় ওই দুই কর্মকর্তার অফিসে তালা ঝুলতে দেখা যায়। পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা বলেন, ওই দুই কর্মকর্তার কোনও ছুটির দরখাস্ত আমার দফতরে আসেনি। তারা দাফতরিক বা মৌখিকভাবে কোনও ছুটি নেননি।
ভারপ্রাপ্ত মেয়র সেলিম আহম্মেদ বলেন, তিনদিন ধরে সচিব ও হিসাবরক্ষণ কর্মকর্তা অফিসে আসছেন না। তারা কোনও ছুটিও নেননি এবং অনুপস্থিতির বিষয়ে আমাকে অবগত করেননি। অন্যদিকে, নির্বাহী প্রকৌশলীও ভাইয়ের অসুস্থতার জন্য অনুপস্থিত রয়েছেন।

/বিটি/টিএন/

এসব বিষয়ে জানার জন্য সচিব ও প্রধান হিসাব রক্ষক কর্মকর্তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম