যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কারাবন্দি আসামির মৃত্যু

বরিশাল প্রতিনিধি
১৮ জুন ২০২২, ২১:৫০আপডেট : ১৮ জুন ২০২২, ২১:৫০

যাবজ্জীবন সাজা পেয়ে বরিশাল কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা আব্দুল জব্বার মিয়া (৪৮) নামে এক আসামির মৃত্যু হয়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকালে তিনি মারা যান।

আব্দুল জব্বার পটুয়াখালী সদরের আউলিয়াপুর এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে।

কারারক্ষী মো. মাহমুদ বলেন, ‘কারাগারে থাকা অবস্থায় গত ১২ জুন বুকে প্রচণ্ড ব্যথা হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।’

বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার রত্মা রায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জব্বারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তবে কী কারণে তাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছিল সে বিষয়টি জানাতে পারেননি তিনি।

তিনি আরও জানান, জব্বার মিয়ার হাসপাতালের লাশ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ জন কারাগারে
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম