নিখোঁজের ২ দিন পর বন্যার পানিতে ভেসে উঠলো লাশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ জুন ২০২২, ১০:০৩আপডেট : ২২ জুন ২০২২, ১০:০৩

চট্টগ্রামের রাউজান উপজেলায় বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ পল্লী চিকিৎসক মো. ইয়াকুবের (৬৫) লাশ উদ্ধার হয়েছে। বুধবার (২২ জুন) সকাল সাড়ে ৮টায় রাউজান উপজেলার পৌরসভার ছিটিয়াপাড়া এলাকার পুকুর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আহসান হাবীব নামে মৃতের এক স্বজন বাংলা ট্রিবিউনকে জানান, পুকুরপাড়টি বন্যার পানিতে ডুবন্ত অবস্থায় ছিল। বুধবার সকাল থেকে নিখোঁজ ইয়াকুবের খোঁজে স্থানীয় লোকজন তল্লাশি চালান। ডাক্তার নুর মোহাম্মদ নামে এক ব্যক্তির পুকুর পাড়ে তার লাশ ভাসতে দেখে উদ্ধার করা হয়।

এর আগে গত সোমবার (২০ জুন) বিকাল ৪টায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছিটিয়াপাড়া এলাকায় বেরুলিয়া খাল সংলগ্ন বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন পল্লী চিকিৎসক ইয়াকুব। তিনি ওই এলাকার হারুন চেয়ারম্যান বাড়ির বাসিন্দা। তার সন্ধানে মঙ্গলবার সারাদিন তল্লাশি চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ইয়াকুবের লাশ বুধবার সকালে উদ্ধার করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম