বরিশালে পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষে আহত ৪

বরিশাল প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৪৯আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:০১

বরিশালে পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষে আহত ৪ বরিশালে সরকারি বিএম কলেজে পুলিশ ও ছাত্রলীগের মধ্যকার সংঘর্ষে চারজন আহত হয়েছেন। ছাত্রলীগ কর্মী ফয়সাল আহমেদ মুন্নাকে টাকা লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে জখমের প্রতিবাদে বুধবার বেলা ১১টার দিকে মুন্নার সমর্থক ছাত্রলীগ কর্মীরা কলেজের সামনে অবস্থান নিয়ে সহিংস বিক্ষোভ করার সময় পুলিশি বাধার মুখে এ সংঘর্ষ ঘটে।
ছাত্রলীগ কর্মীরা সড়ক অবরোধ করে তিনটি অটোরিকশা ভাঙচুর করেন। পুলিশি বাধার মুখে বিক্ষোভকারীরা ক্যাম্পাসের ভেতর ঢুকে ভবনের প্রশাসনিক অংশে ভাঙচুর চালাতে শুরু করেন। বিক্ষোভকারীরা সমাজবিজ্ঞান বিভাগ তালাবদ্ধ করে বাকসু ভবন ভাঙচুর করাকালে পুলিশ তাদের ধাওয়া করে। পরে ছাত্রলীগ নেতাকর্মীরা সশস্ত্র হয়ে এসে পুলিশকে পাল্টা ধাওয়া করে। পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিতে সমর্থ হয়। এসময় চার ছাত্র আহত হন।
কলেজ অধ্যক্ষ স. ম ইমানুল হাকিম জানান,শিক্ষার্থীকে কুপিয়ে জখম করার ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া বুধবারের ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার শিক্ষক পরিষদের জরুরি সভা ডাকা হয়েছে।
কোতয়ালী মডেল থানার ওসি শাখাওয়াত হোসেন জানান,বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীরা পুলিশের ওপর চড়াও হন। পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। অভিযান চালিয়ে কলেজের ছাত্র সুনীল বাড়ৈকে ধারালো দাসহ আটক করা হয়।
/জেবি/ এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম