আগুনে পুড়লো বাড়িসহ ঝুটের ৬ গুদাম

গাজীপুর প্রতিনিধি
২৫ জুন ২০২২, ১৯:২৮আপডেট : ২৫ জুন ২০২২, ১৯:২৮

গাজীপুরে ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মালামালসহ ছয়টি গুদাম এবং একটি বাড়ি পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। তবে আগুন পুরোপুরি নেভাতে সন্ধ্যার পর পর্যন্ত ড্যাম্পিংয়ের কাজ করছিলেন ফায়ার সার্ভিস কর্মীরা।

শনিবার (২৫ জুন) মহানগরীর কোনাবাড়ী থানার দেওয়ালিয়াবাড়ির কাঁঠালতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

গাজীপুর ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মকর্তা মিরাজ ইসলাম জানান, দুপুর ২টার দিকে কোনাবাড়ীর দেওয়ালিয়াবাড়ি (কাঁঠালতলা মোড়) এলাকায় বিল্লালের ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা পার্শ্ববর্তী আরও পাঁচটি গুদামে এবং আলমাস শিকদার নামে এক ব্যক্তির বাড়িতে ছড়িয়ে পড়ে। নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে ডিবিএল ফায়ার সার্ভিস এবং জয়দেবপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট পর্যায়ক্রমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টার পর বিকাল পৌনে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

তিনি আরও জানান, আগুন পুরোপুরি নেভাতে সন্ধ্যার পর পর্যন্ত ড্যাম্পিংয়ের কাজ করছিলেন ফায়ার সার্ভিস কর্মীরা। অগ্নিকাণ্ডের এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম