ছুরিকাঘাতে মারা যাওয়া তরুণীকে রেখে গেলো হাসপাতালে

গাজীপুর প্রতিনিধি
২৮ জুন ২০২২, ১৫:২৩আপডেট : ২৮ জুন ২০২২, ১৫:৩০

সাভারে ছুরিকাঘাতে এক তরুণী (১৯) নিহত হয়েছেন। তার পরিচয় জানা যায়নি। মঙ্গলবার (২৮ জুন) সকাল ১০টার দিকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের তাকে মৃত ঘোষণা করেন। ওই হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। 

হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা বলেন, ‘সোমবার (২৭ জুন) রাত ৯টার দিকে কয়েকজন ব্যক্তি রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত তরুণীকে আমাদের হাসপাতালে রেখে চলে যায়। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পরে চিকিৎসকরা তাকে পরীক্ষা করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন। সাভার থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে। সোমবার দিবাগত রাত ৯টার দিকে সাভারের শিমুলতলা এলাকার ইবনে সিনা হাসপাতালের সামনে থেকে ওই তরুণীকে হাসপাতালে নিয়ে আসেন কয়েকজন ব্যক্তি।’

সাভার থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান মঙ্গলবার দুপুরে জানান, নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। বিষয়টি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) জানানো হয়েছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করবে।

এ ঘটনায় সাভার থানায় একটি মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সাভার ট্যানারিতে ঢুকেছে ৫ লাখ কাঁচা চামড়া
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম