পুলিশ পরিচয়ে মাইক্রোবাস থামিয়ে মালামাল লুটের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
২৮ জুন ২০২২, ১৬:০৪আপডেট : ২৮ জুন ২০২২, ১৬:১২

সাভারে পুলিশ পরিচয়ে মাইক্রোবাস থামিয়ে যাত্রীদের কাছে থাকা প্রায় চার লাখ টাকার মালামাল লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২৭ জুন) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ভাকুর্তা ইউনিয়নের লোহার ব্রিজে এ ঘটনা ঘটনা। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, এ ঘটনায় সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। 

ভুক্তভোগীরা হলেন– সাভারের রাজাশনের ঘাসমহল এলাকার ফজলুল হকের ছেলে ইব্রাহিম ও তার ভাই মোকাম্মেল, তাদের তিন খালাতো ভাই, বন্ধু ও তার স্ত্রী।

ভুক্তভোগী ইব্রাহিম জানান, তারা একটি মাইক্রোবাসযোগে ভোলার উদ্দেশ্যে রওনা হন তিনি। ভাকুর্তা ইউনিয়নের লোহার ব্রিজে পৌঁছালে মোটরসাইকেলযোগে দুই ব্যক্তি এসে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ও কনস্টেবল পরিচয় দিয়ে গাড়ির গতিরোধ করেন। তাদের একজন এসআই মাজহারুল ও আরেকজন কনস্টেবল কামরুল পরিচয় দেন। তাদের একজন পুলিশের পোশাক পরা ছিলেন। তারা গতিরোধ করে গাড়ির গ্লাস নামাতে বলেন। গ্লাস নামালে তাদের একজন বলেন, ‘সামনে মার্ডার হয়েছে। তাই আমরা গাড়ি তল্লাশি করবো।’ পরে ইব্রাহিমের খালাতো ভাই মোকাম্মেলের কাছে থাকা আইফোন, অপ্পো-টেন এক্স জোম, আইপ্যাড-৪, রেডমি এ-৯, ১৩ আনা ও আট আনা ওজনের দুটি সোনার চেইন, চার আনার আংটি, ভিভো কোম্পানির একটি মোবাইল ফোনসহ মোট চার লাখ ১৩ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।’

তিনি বলেন, ‘পরে আমরা ৯৯৯-এ কল করলে তারা পালিয়ে যায়। আমাদের ৪ লাখ টাকার ওপরে মালামাল লুট করেছে তারা। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করেছি। প্রাথমিকভাবে গাড়ির চালককে সন্দেহ হচ্ছে।’

/এমএএ/
সম্পর্কিত
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সাভার ট্যানারিতে ঢুকেছে ৫ লাখ কাঁচা চামড়া
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম