শিক্ষককে হত্যার ঘটনায় তৃতীয় দিনের মতো বিক্ষোভ

সাভার প্রতিনিধি
২৯ জুন ২০২২, ১৪:০১আপডেট : ২৯ জুন ২০২২, ১৪:০১

আশুলিয়ায় হাজী ইউনুছ আলী কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ছাত্রকে গ্রেফতারের দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। বুধবার সকালে ওই কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। এ সময় তারা বৃহস্পতিবার সাভারের সব শিক্ষা প্রতিষ্ঠান একদিনের জন্য বন্ধ রেখে শিক্ষার্থীদের উপজেলা চত্বরে এসে জড়ো হওয়ার আহ্বান জানান।

এর আগে গতকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে ছয় দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) সবচেয়ে বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সাভার উপজেলার সব স্কুল-কলেজ আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। কাল বেলা ১১টার দিকে সাভার উপজেলা চত্বরে উপজেলার সব স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থীদের উপস্থিতিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হবে। আজ দুপুর পর্যন্ত কর্মসূচি চলবে।’

শিক্ষার্থীরা মানববন্ধনে আরও বলেন, ‘ঘটনার দিন বিকালেও অভিযুক্ত ছাত্র এলাকায় বন্ধুদের নিয়ে আড্ডা দিয়েছে। শিক্ষকের অবস্থার অবনতি হলে পরদিন তার পরিবার পালিয়ে যায়। আমরা তার ফাঁসি চাই। তার বয়স ১৯ হলেও মামলায় বয়স কমিয়ে অপ্রাপ্তবয়স্ক দেখানো হয়েছে।’ শিক্ষার্থীরা অবিলম্বে আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

প্রসঙ্গত, গত শনিবার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজে মেয়েদের ক্রিকেট খেলা চলছিল। শিক্ষক উৎপল কুমার মাঠের পাশে দাঁড়িয়ে খেলা দেখছিলেন। দুপুরের দিকে হঠাৎ করে এক ছাত্র মাঠ থেকে ক্রিকেট খেলার স্ট্যাম্প নিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। উৎপলকে দ্রুত উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে এনাম মেডিক্যালে আইসিউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়েছে। হত্যাকারীকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

/এমএএ/
সম্পর্কিত
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সাভার ট্যানারিতে ঢুকেছে ৫ লাখ কাঁচা চামড়া
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক