শিক্ষককে লাঞ্ছনা: আরও একজন গ্রেফতার

নড়াইল প্রতিনিধি
৩০ জুন ২০২২, ০৮:৫১আপডেট : ৩০ জুন ২০২২, ০৮:৫১

নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছনার ঘটনায় রহমতুল্লাহ বিশ্বাস রনি নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার খুলনা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শওকত কবীর জানান, গ্রেফতার রনি নড়াইল সদর উপজেলার রুখালি গ্রামের জাবের আলী বিশ্বাসের ছেলে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত চার জনকে গ্রেফতার করা হলো। এর আগে গ্রেফতার করা হয় নড়াইলের মির্জাপুরের সৈয়দ রিমন আলী, মির্জাপুর বাজারের মোবাইল ফোন ব্যবসায়ী শাওন খান এবং মধ্যপাড়ার মো. মনিরুল ইসলামকে। তাদের ২৮ জুন আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। তিন জনকেই জিজ্ঞাসাবাদের জন্য নড়াইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য করা ভারতের বিজেপি নেত্রী নূপুর শর্মার ছবি দিয়ে ফেসবুকে মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের এক ছাত্রের পোস্ট দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় গত ১৮ জুন কলেজে লাঞ্ছিত হন অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস। তার গলায় জুতার মালা পরানো হয়। উত্তেজিত জনতার হাত থেকে রক্ষা করতে অধ্যক্ষকে পুলিশ সেফ কাস্টডিতে নেয়। ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না পাওয়ায় তাকে ছেড়ে দেয় পুলিশ। ছাড়া পাওয়ার পর ভয়ে ও আতঙ্কে ওই শিক্ষক বাড়িতে না ফিরে পালিয়ে বেড়াচ্ছেন। এদিকে, পুলিশ পাহারায় রয়েছে অধ্যক্ষের পরিবার। অপ্রীতিকর ঘটনা এড়াতে কলেজ বন্ধ এবং এলাকায় সার্বক্ষণিক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত ছাত্র ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় কারাগারে আছে। বিষয়টি খতিয়ে দেখতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম