ঈদে বাড়ি যাওয়ার পথে সড়কে নিহত মা-মেয়ে

দিনাজপুর প্রতিনিধি
০৬ জুলাই ২০২২, ১০:৩৮আপডেট : ০৬ জুলাই ২০২২, ১২:১৩

ঈদের ছুটিতে স্বপরিবারে বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত হয়েছেন। দেড় বছর বয়সী ছেলেসহ বাবা মুমূর্ষু অবস্থায় এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বুধবার ভোর পৌনে ৫টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– জেলার বিরল উপজেলার তেঘরা দারুল হাদীস সালাফিয়্যাহ মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ হোসাইনের স্ত্রী ফাহিমা বেগম (৩০) এবং তার মেয়ে বিউটি (১৩)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জে পরিবারের সঙ্গে ঈদ করার উদ্দেশ্যে দিনাজপুর থেকে সকালে স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে রওয়ানা দেন মোহাম্মদ হোসাইন। পথে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে পৌঁছালে একটি তেলবাহী লরি পেছন থেকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই স্ত্রী ও মেয়ে নিহত হয়।

দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠান এবং আহত বাবা-ছেলেকে হাসপাতালে ভর্তি করেন।

শিক্ষক মোহাম্মদ হোসাইনের ভাই মোহাম্মদ হাসান জানান, তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার পাঁচটিকরি গ্রামে। সবার সঙ্গে ঈদ উদযাপন করার জন্য তার ভাইয়ের পরিবার সকালে নিজ বাড়ি চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল।

দিনাজপুর কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, ‘এই ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবার জানিয়েছে, ঈদের ছুটি পেয়ে ভোর রাতে নিজ বাড়ি চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলেন তারা।’

/এমএএ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের