এমপি রানা গ্রুপ-আ. লীগের গ্রুপ সংঘর্ষের আশঙ্কায় ঘাটাইলে ১৪৪ ধারা

টাঙ্গাইল প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:৩০আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:৪৯

টাঙ্গাইল টাঙ্গাইলের ঘাটাইলে আমানুর রহমান খান রানার নির্বাচনী এলাকায় তার সমর্থক ও আওয়ামী লীগের একটি গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলা শহরে এ ধারা জারি করা হয়।
ঘাটাইল কলেজ মোড়ে এমপি আমানুর রহমান রানা গ্রুপের সমর্থকরা সমাবেশের ডাক দিয়ে মাইকিং করেন। এতে দুই পক্ষে মধ্যে সংঘর্ষের আশঙ্কা সৃষ্ট হয়।
টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবুর সমর্থকরা এমপি রানার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার চার্জশিট তৈরি হওয়াকে স্বাগত জানিয়ে দিনভর মিছিল করেছে। ঘাটাইল উপজেলা শহরের বিভিন্ন স্থানে এমপি রানার কয়েকটি সাইনবোর্ড ভাঙচুর করে সমর্থকরা।
ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার আসমা আরা বেগম বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত ঘাটাইল পৌর এলাকায় সকল প্রকার সভা, সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেন।
/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম