৯৯৯-এ ফোন পেয়ে ২০ পর্যটককে উদ্ধার করলো পুলিশ

রাঙামাটি প্রতিনিধি
১৫ জুলাই ২০২২, ০৯:৫৪আপডেট : ১৫ জুলাই ২০২২, ০৯:৫৭

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে রাঙামাটির কাপ্তাই হ্রদে ঝড়ের কবলে পড়া ২০ পর্যটককে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাঙামাটি জেলা পুলিশ তাদের উদ্ধার করে।

আটকে পড়া পর্যটক মো. রাসেদ বলেন, ‘সকালে চট্টগ্রাম শহরের আগ্রাবাদ থেকে পরিবার-পরিজন নিয়ে কাপ্তাই বেড়াতে আসি। পরে রাঙামাটির পলওয়েল পার্কে দুপুরে ঘুরে সন্ধ্যার একটু আগে বোটে করে আবারও কাপ্তাইয়ের উদ্দেশ্যে রওনা দিই। কিছুক্ষণ পর শুরু হলো বাতাস আর বৃষ্টি। এর মধ্যে বোটের তেল শেষ হয়ে যায়। প্রায় এক ঘণ্টার মধ্যে কোনও বোট দেখতে পাইনি এবং চারদিক অন্ধকার হয়ে আসছিল। ভয়ে নারী ও বাচ্চারা কান্না করছিল।’

উদ্ধার প্রসঙ্গে রাসেদ আরও বলেন, ‘বিভিন্ন সময় ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তায় বিপদ থেকে উদ্ধারের খবর শুনেছি। হঠাৎ বিষয়টি মাথার আসার সঙ্গে সঙ্গে ৯৯৯-এ ফোন করি। ফোন করার ঘণ্টা খানেকের মধ্যে রাঙামাটি পুলিশ দুটি বোট নিয়ে আমাদের বিপদ থেকে উদ্ধার করে। আমরা রাঙামাটি পুলিশের প্রতি কৃতজ্ঞ।’

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, ‘কন্ট্রোল রুমে ফোন আসার সঙ্গে সঙ্গে পুলিশের পক্ষ থেকে দ্রুত পর্যটকদের উদ্ধারের উদ্যোগ নিই। রাত হাওয়ায় তাদের বোট খুঁজে পেতে কিছুটা সময় লাগে।’

তিনি আরও জানান, পর্যটকদের উদ্ধারের পর নিরাপদে চট্টগ্রাম পৌঁছানোর ব্যবস্থাও করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম