ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রাণ গেলো একজনের

মাদারীপুর প্রতিনিধি
১৮ জুলাই ২০২২, ১৪:২৭আপডেট : ১৮ জুলাই ২০২২, ১৪:২৭

মাদারীপুরের শিবচরে বাসের ধাক্কায় আবদুস সালাম মাদবর (৭০) নামে একজন নিহত হয়েছেন। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. সাখাওয়াত হোসেন জানান, সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে শিবচরের সন্ন্যাসীর চর ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সালাম সন্ন্যাসীর চর ইউনিয়নের সন্ন্যাসীর চর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, দুপুরে নিজ বাড়ির সামনে এক্সপ্রেসওয়ে পার হচ্ছিলেন সালাম মাদবর। সে সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তাকে পেছন থেকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই সালামের মৃত্যু হয়।পরে আশেপাশের লোকজন এগিয়ে এসে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেন।

শিবচর হাইওয়ে থানার ওসি জানান, দুর্ঘটনার পর এলাকাবাসী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস আটক করে।

/এমএএ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম