ট্রাক্টর উল্টে পুকুরে, চাপা পড়ে চালক নিহত

জয়পুরহাট প্রতিনিধি
২৫ জুলাই ২০২২, ১১:৩০আপডেট : ২৫ জুলাই ২০২২, ১১:৩০

জয়পুরহাটে ট্রাক্টর উল্টে পুকুরে পড়ার পর নিচে চাপা পড়ে চালক নিহত হয়েছেন। রবিবার (২৪ জুলাই) রাত ১টার দিকে সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের পূর্ব পুরানাপৈল আনারুল মণ্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ট্রাক্টর চালকের নাম হানিফ আলী (৪৫)। তিনি ওই এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে।

ওই এলাকার ইউপি সদস্য তারাকুল ইসলাম বলেন, ‘হানিফ আলী ট্রাক্টর দিয়ে জমি চাষ করতেন। গত রাত ১টার দিকে ট্রাক্টর চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। ফেরার সময় রাস্তাটি পিচ্ছিল থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি পুকুরে পড়ে যায়। সে সময় নিচে হানিফ আটকা পড়েন।

তিনি আরও জানান, ঘটনাটি রাতে হওয়ায় কেউ জানতে পারেনি। ভোর রাতে ওই রাস্তা দিয়ে লোকজন চলাচলের সময় গাড়িটি দেখতে পায়। পরে তার পরিবারকে জানানো হয়। ট্রাক্টরের নিচে খোঁজাখুঁজি করে হানিফের মরদেহ পাওয়া যায়।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি