মহানগর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ

বরিশাল প্রতিনিধি
২৫ জুলাই ২০২২, ১৫:৫৩আপডেট : ২৫ জুলাই ২০২২, ১৫:৫৩

সদ্য ঘোষিত বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছেন পদবঞ্চিতরা। সোমবার বেলা পৌনে ১২টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেন পদবঞ্চিতরা।

এ সময় বক্তৃতা করেন বিক্ষোভে নেতৃত্ব দেওয়া রেজানু রহমান নিয়ন, মেহেদী হাসান ও আব্দুল আলীমসহ অন্যরা।

সদ্য ঘোষিত মহানগর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠনতন্ত্র পরিপন্থি দাবি করে অবাঞ্ছিত ঘোষণা করে বক্তারা বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্রের একটি ধারায় বলা হয়েছে, নিয়মিত শিক্ষার্থী ছাত্রলীগের কর্মকর্তা ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য হতে পারে। বিবাহিত, ব্যবসায়ী ও চাকরিতে নিয়োজিত শিক্ষার্থী ছাত্রলীগের কর্মকর্তা হতে পারবে না।’

বক্তারা ছাত্রদের নিয়ে ছাত্রলীগের কমিটি গঠনের দাবি করে বলেন, ‘কমিটিতে বিএনপি ও জামায়াতের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তির ছেলে এবং শ্রমিক নেতাকে পদ দেওয়া হয়েছে।’

এরপর ব্যানার ও ফেস্টুনসহ বিক্ষোভ মিছিল বের করেন পদবঞ্চিতরা। এ সময় বিক্ষোভকারীরা ‘শ্রমিক নেতা ও কাকার বয়সী লোক এবং বিএনপিসহ বিভিন্ন দলের নেতার ছেলেদের নিয়ে গঠিত কমিটি মানি না মানবো না’ বলে স্লোগান দিতে থাকেন। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বান্দ রোডস্থ ওয়াপদা গেটে শেষ হয়।

প্রসঙ্গত, মো. রইজ আহমেদ মান্নাকে আহ্বায়ক, মো. মইনুল ইসলাম এবং আরিফুর রহমান শাকিলকে যুগ্ম আহ্বায়ক করে ৩২ সদস্য বিশিষ্ট এই কমিটি ২৩ জুলাই অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম