গাছে বাসের ধাক্কা, নিহত ২

বাগেরহাট ও মোংলা প্রতিনিধি
২৬ জুলাই ২০২২, ১২:০৭আপডেট : ২৬ জুলাই ২০২২, ১২:৩১

বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। মঙ্গলবার (২৬ জুলাই) সকাল পৌনে ১১টায় উপজেলার পালেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিলে দুই জন নিহত হন।

নিহতদের মধ্যে একজন পিরোজপুর জেলার সিদ্দিক মল্লিকের ছেলে মনির মল্লিক (২৪)। অপর নিহত নারীর (৩০) পরিচয় এখনও পাওয়া যায়নি।

মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশের ওসি শেখ আবুল হোসেন জানান, ঢাকা থেকে খুলনাগামী মেঘনা পরিবহনের একটি যাত্রবাহী বাস দ্রুতগতি থাকায় ফকিরহাট উপজেলার পালেরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুই জন নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে।

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম