প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

রাজশাহী প্রতিনিধি
২৭ জুলাই ২০২২, ১০:৫৮আপডেট : ২৭ জুলাই ২০২২, ১০:৫৮

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

মামলায় আট জনকে আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন– আতিক হাসান (২৫), বাবুল হোসেন (৩০), শিমুল সরকার (২৫), মুকুল হোসেন (৩০), হেলাল উদ্দিন রিয়াল (২৫), জাহাঙ্গির আলম (২৮) ও শামিম সরকার (২৭)।

ডাবলু সরকার জানান, গত ২১ জুলাই সন্ধ্যার পর জেলার বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হাবিবুরের মোড়ে পথসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে বক্তব্য দেন আবু সাঈদ চাঁদ। যার প্রতিবাদে ফুঁসে ওঠে রাজশাহী আওয়ামী লীগ। চারঘাট ও বাঘায় চাঁদকে অবাঞ্ছিত ঘোষণা করে স্থানীয় আওয়ামী লীগ। এরপর সোমবার বিকালে রাজশাহীর পবা ও মোহনপুরে বিক্ষোভ মিছিল করে নগরেও চাঁদকে অবঞ্ছিত ঘোষণা করা হয়। তারা একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের সভাপতিকে নিয়ে মানহানিকর মন্তব্য করেছেন। অন্য আসামিরা সেটা ফেসবুকের মাধ্যমে প্রচার করেছেন। যেটা দণ্ডনীয় অপরাধ। এ কারণে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে মঙ্গলবার বিকাল ৫টায় কুমারপাড়ার মহানগর আওয়ামী লীগ কার্যালয় থেকে ঝাড়ু মিছিল বের হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

/এমএএ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম