ট্রাকচাপায় মা-মেয়ে নিহত

মাদারীপুর প্রতিনিধি
২৭ জুলাই ২০২২, ১৩:৪০আপডেট : ২৭ জুলাই ২০২২, ১৪:১৪

মাদারীপুরের রাজৈরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা-মেয়ে নিহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বৌলগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন– ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সলিলদিয়া গ্রামের নুরু মাতুব্বরের স্ত্রী রওশন আরা (৪০) এবং তাদের মেয়ে আল্লাদি আক্তার (২০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে টেকেরহাট থেকে একটি ভ্যানে মাদারীপুর যাচ্ছিলেন ওই মা ও মেয়ে। ডাইভারসন সড়ক দিয়ে মূল সড়কে উঠতে গিয়ে ভ্যানটি উল্টে যায়। সে সময় টেকেরহাট থেকে বরিশালগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তারা। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়।

মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জুয়েল জানান, ট্রাকের সামনে ভ্যানটি উল্টে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ে মারা গেছেন। ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ি।

/এমএএ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম