ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট

কুমিল্লা প্রতিনিধি
২৮ জুলাই ২০২২, ১১:২০আপডেট : ২৮ জুলাই ২০২২, ১৪:৪৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে চান্দিনা এবং দাউদকান্দির গৌরীপুর পর্যন্ত কমপক্ষে ৩৫ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আটকে থাকা বহু যাত্রী।

জানা গেছে, বৃহস্পতিবার (২৮ জুলাই) ভোর রাতে দাউদকান্দির মাধাইয়া এলাকার নুড়িতলা এলাকায় একটি লরি রাস্তায় পড়ে যায়। এ কারণে দুই লেনের একটি বন্ধ হয়ে যায়। এরপর ওই সড়কে এ যানজট সৃষ্টি হয়েছে।

যানজটে আটকে থাকা কুমিল্লা থেকে ঢাকাগামী যাত্রী সবুজ বাংলা ট্রিবিউনকে জানান, কুমিল্লা থেকে সকাল ৯টায় তিনি রওনা হয়েছেন। কুমিল্লা ক্যান্টনমেন্টে এসে গাড়ি থেমে যায়। এখন তিনি সেখানেই আটকে আছেন।

দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক মো. সালাউদ্দিন বলেন,‘ ইলিয়টগঞ্জের দুর্ঘটনার কারণে যানজট সৃষ্টি হয়েছে। এখন ধীরগতিতে যান চলাচল করছে। আশা করি, সড়ক ঘণ্টাখানেকের মধ্যেই স্বাভাবিক হবে। আমরা সড়কেই আছি।’

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রেমধন মজুমদার জানান, দুর্ঘটনাকবলিত লরি উদ্ধার করা হয়েছে। এখন কুমিল্লা-ঢাকা লেনে যানজট আছে। যানজট কমিয়ে আনার বিষয়ে পুলিশ কাজ করছে।

/এমএএ/
সম্পর্কিত
ঈদের ছুটির শেষ দিনেও ফাঁকা রাজধানী, নেই যানজট
ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, পদ্মা সেতুতে নেই যানজট
যানজট কমছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম