পুলিশের গুলিতে শিশু নিহতের ঘটনায় তদন্ত কমিটি

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৮ জুলাই ২০২২, ১৪:৫৮আপডেট : ২৮ জুলাই ২০২২, ১৪:৫৮

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নির্বাচনের ফল ঘোষণার পর সহিংসতার ঘটনায় পুলিশের গুলিতে শিশু নিহতের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। সাত দিনের মধ্যে তদন্ত কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে জেলা প্রশাসক মাহাবুব রহমান তদন্ত কমিটি গঠনের বিষয়ে বলেন, ‘নির্বাচনি সহিংসতায় শিশু নিহতের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মণকে প্রধান করে ঘটনার দিন বুধবার রাতেই এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটির আরও দুই সদস্য হলেন– অতিরিক্ত পুলিশ সুপার মির্জা তারেক আহমেদ বেগ এবং জেলা নির্বাচন অফিসার সফিকুল ইসলাম।

এদিকে রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ ইকবাল জানিয়েছেন, নিহত শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, বুধবার ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়ন পরিষদের নির্বাচনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়। গুলিতে মায়ের কোলে থাকা এক বছর ১০ মাস বয়সী এক শিশু নিহত হয়। 

আরও খবর: পুলিশের গুলিতে মায়ের কোলে থাকা শিশু নিহত

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের