পুলিশের গুলিতে মায়ের কোলে থাকা শিশু নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৭ জুলাই ২০২২, ২২:৫৯ আপডেট : ২৭ জুলাই ২০২২, ২২:৫৯

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের একটি ওয়ার্ডের উপনির্বাচনের ফল ঘোষণাকে কেন্দ্র করে পুলিশের গুলিতে এক শিশু নিহত হয়েছে। বুধবার (২৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাচোর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ফল ঘোষণা শেষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা ইভিএম মেশিন নিয়ে ফেরার পথে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বাচোর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। ভোট গণনা করে তালা প্রতীকের বাবুল মিয়াকে বিজয়ী ঘোষণার পর ইভিএম মেশিন নিয়ে নির্বাচন কর্মকর্তারা উপজেলা কার্যালয়ে ফেরার পথে পরাজিত মোরগ প্রতীকের প্রার্থী খালিদুরের সমর্থকরা বাধা দেয়। তারা সড়কে গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দেয়। অপরদিকে, পুলিশ শুরুতে টিয়ারশেল নিক্ষেপ করলে তারা আরও আক্রমণাত্মক হয়ে পুলিশের ওপর চড়াও হয়। এ সময় পুলিশের ছোড়া গুলিতে ১০ মাস বয়সী এক শিশু নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোটের ফলাফল দেখতে শিশুটিকে কোলে নিয়ে ওই কেন্দ্রে যান তার মা। এ নিয়ে স্থানীয়রা বিক্ষোভ মিছিল করে পুলিশের বিচার দাবি করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, ‘পুলিশের গুলিতে একটি শিশু মারা গেছে। স্থানীয়রা ভোটের ফল উপজেলায় নেওয়ার পথে বাধা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফলে গুলি ছুড়তে বাধ্য হয় পুলিশ। এ সময় দুর্ঘটনাটি ঘটে।’

শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তোফাজ্জল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভোট গণনা শেষে ইভিএমসহ প্রিসাইডিং কর্মকর্তাদের পৌঁছে দেওয়ার পরে পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকরা পুলিশের ওপর চড়াও হয়। বাধ্য হয়ে আত্মরক্ষার্থে পুলিশ ব্যবস্থা নেয় এবং গুলি ছোড়ে। বর্তমানে পরিস্থিতি পুলিশের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।’

অপরদিকে, হোসেনগাঁও ইউনিয়নে ভবানিডাঙ্গী দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশসহ ৯ জন আহত হন।

/এফআর/
সম্পর্কিত
দুর্গন্ধের সূত্র ধরে ঘর থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৮, আবারও শীর্ষে মিরপুর 
রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ, দুই কসাইয়ের কারাদণ্ড
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম