প্রায় দু’দশক পর আগামী কেন্দ্রীয়ভাবে ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত হতে যাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ে। আগামী ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
জানা গেছে, এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া প্রায় এক হাজার ১১৮ জন শিক্ষার্থী এ অনুষ্ঠানে উপস্থিত থেকে পরিচিতির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য অনুসারে শপথ নেবেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান জানান, ১৯৯০-৯১ শিক্ষাবর্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু হওয়ার পর প্রথম ৩ /৪ বছর পর্যন্ত কেন্দ্রীয়ভাবে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এরপর গত প্রায় দু’দশক ধরে প্রত্যেক স্কুলে আলাদা আলাদাভাবে ওরিয়েন্টেশন ও প্রত্যেক ডিসিপ্লিনে বিভিন্ন দিনে নবীনবরণ অনুষ্ঠিত হয়ে আসছে। এমনকি অনেক স্কুলের ডিসিপ্লিনসমূহের মধ্যে আলাদা আলাদাভাবেও ওরিয়েন্টেশন হচ্ছিলো। ফলে প্রচুর সময় ও অর্থ ব্যয় হচ্ছিল। এ পরিস্থিতিতে সময় ও অর্থ সাশ্রয়ে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান নতুন করে কেন্দ্রীয়ভাবে একইদিনে ওরিয়েন্টেশন ও নবীনবরণের এ উদ্যোগ নেন।
/বিটি/এফএস/








