শেবাচিম হাসপাতালে নিয়োগ বাণিজ্য তদন্ত করবে দুদক

বরিশাল প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০১৬, ১২:২৩আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৬, ১২:২৪

শেবাচিম বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে (শেবাচিম) গত ডিসেম্বরের শুরুতে জনবল নিয়োগের নামে মোটা অংকের টাকা ঘুষ বাণিজ্যের বিষয়টি অনুসন্ধানের দায়িত্ব দুর্নীতি দমন কমিশনকে দেওয়া হয়েছে।
বিষয়টির সত্যতা স্বীকার করে শেবাচিম হাসপাতালের নতুন পরিচালক ডা. সিরাজুল ইসলাম জানান, নিয়োগ কার্যক্রমে যে ঘুষ-বাণিজ্য করা হয়েছে তা উদঘাটনের জন্য মন্ত্রণালয় থেকে দুদককে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া যারা সরকারের আদেশের বিরুদ্ধে আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করেছে তাদের তালিকা প্রস্তুত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।
হাসপাতালে তড়িঘড়ি করে ২২৬ জন কর্মচারীর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন নিয়ে প্রায় এক কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ ওঠে। অভিযোগের প্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম গত ১৫ ডিসেম্বর একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটির সদস্যরা নিয়োগ নিয়ে দুর্নীতি ও অনিয়মের প্রাথমিক সত্যতা পান।
তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর তৎকালীন পরিচালক ডা. নিজাম উদ্দিন ফারুক, উপ-পরিচালক ডা. শহীদুল ইসলামসহ তিন নিয়োগ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। একইসঙ্গে নিয়োগ কার্যক্রম স্থগিত করা হয়।

পরে স্থগিত হওয়া নিয়োগ আদেশের বিরুদ্ধে নিয়োগপ্রাপ্তরা বিক্ষোভের নামে ব্যাপক ভাঙচুর, মিছিলসহ নানা অপতৎপরতা চালিয়ে হাসপাতালের কার্যক্রম ব্যাহত করেন।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. সিরাজুল ইসলাম জানান, নিয়োগ স্থগিত করার পর সরকারি আদেশের বিরুদ্ধে আন্দোলনের নামে যারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছে তাদের পৃথক তালিকা হচ্ছে।

তালিকায় আন্দোলনকারীদের পাশাপাশি তাদের ইন্ধনদাতা হিসেবে হাসপাতালের ঊর্ধ্বতন কোনও কর্মকর্তা জড়িত থাকলে তাদের নামও তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

পরবর্তীতে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ইন্ধনদাতাদের চাকরিবিধি লঙ্ঘনের অভিযোগে পৃথকভাবে শাস্তির আওতায় আনা হবে।

/বিটি/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম