মীরসরাইয়ে অগ্নিকাণ্ড, ৫ বসতঘর পুড়ে ছাই

মীরসরাই প্রতিনিধি
০২ আগস্ট ২০২২, ১০:০১আপডেট : ০২ আগস্ট ২০২২, ১০:০১

চট্টগ্রামের মীরসরাইয়ে আগুনে পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১ আগস্ট) দুপুরে উপজেলার ওসমানপুর ইউনিয়নের পূর্ব সাহেবপুর গ্রামে এই ঘটনা ঘটে। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

খবর পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত আমিনুল হক বলেন, ‘মেয়ের বিয়ের জন্য ব্যাংক থেকে নগদ এক লাখ ৮০ হাজার টাকা তুলে ঘরে রেখেছিলাম। আগুনে নগদ টাকাসহ আমাদের পাঁচ ভাইয়ের ঘরে থাকা স্বর্ণালঙ্কার, নগদ টাকা, প্রয়োজনীয় কাগজপত্র, আসবাবপত্র পুড়ে গেছে। কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।’

ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল হক বলেন, ‘অগ্নিকাণ্ডে পূর্ব সাহেবপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের পাঁচ ছেলের বসতঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। শরীরের কাপড় ছাড়া আর কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। আমি ব্যক্তিগতভাবে তাদের আর্থিক সহায়তা করেছি। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেছি, সরকারিভাবে সহায়তা করার জন্য।’

মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, ‘আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম