ফ্রি ফায়ার গেমকে কেন্দ্র করে স্কুলছাত্রকে ‘হত্যা’

শরীয়তপুর প্রতিনিধি
০৩ আগস্ট ২০২২, ১০:৫০আপডেট : ০৩ আগস্ট ২০২২, ১০:৫১

শরীয়তপুরের নড়িয়া পৌরসভায় ফ্রি ফায়ার গেম খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে সিজান আকন (১৭) নামে এক স্কুলছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২ জুলাই) রাত ৯টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম লোংসিং মাদবর বাজার এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়।

এ ঘটনায় সিজানের দুই বন্ধুও ছুরিকাঘাতে আহত হয়। তারা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত স্কুলছাত্রের নাম সিজান আকন (১৭)। সে নড়িয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম লোংসিং গ্রামের বিল্লাল আকনের ছেলে। সিজান নড়িয়া বিহারী লাল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

এ ঘটনায় আহত হয়েছেন মুন্না ছৈয়াল (১৯) ও আসিফ ব্যাপারী (১৮) নামে দুজন। মুন্না একই গ্রামের আবুল ছৈয়ালের ছেলে এবং মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। আসিফ ওই গ্রামের আবদুর রব ব্যাপারীর ছেলে এবং নড়িয়া উপসী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

পুলিশ, নিহতর পরিবার ও স্থানীয় সূত্র জানায়, নড়িয়া পৌরসভার পশ্চিম লোংসিং মাদবর বাজারে বন্ধুদের নিয়ে ফ্রি ফায়ার গেম খেলছিল সিজান আকন। সে সময় স্থানীয় লাবিব ছৈয়াল (২৫) তার বন্ধু ইব্রাহিম জয় (২২), রাহিম হাওলাদার (২৪), নাহিম ছৈয়াল (২২) ও গেম খেলছিল। তখন খেলা নিয়ে সিজান ও লাবিবের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে লাবিব সিজানকে বুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তাকে উদ্ধার করতে এলে সিজানের বন্ধু মুন্না ছৈয়াল ও আসিফ ব্যাপারী আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে সিজান আকনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত মুন্না ও আসিফ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় রাতেই ইব্রাহিম জয় ও রাহিম হাওলাদারকে আটক করেছে নড়িয়া থানা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ‘ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী