কক্সবাজারের হোটেল থেকে পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
০৩ আগস্ট ২০২২, ১১:২৪আপডেট : ০৩ আগস্ট ২০২২, ১১:২৪

কক্সবাজারে হোটেল থেকে মোহাম্মদ কাউসার (২৬) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ আগস্ট) সাড়ে রাত ১০টার দিকে কক্সবাজার হোটেল মোটেল জোন কলাতলী এলাকায় দি আলম নামে একটি হোটেলের ৪০৬ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত কাউসার জয়পুরহাট সদরের সানাউল মাদ্রাসা এলাকার দিঘীপাড়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি সেলিম উদ্দিন বলেন, ‘মৃত যুবক বিষাক্ত ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে আত্মহত্যা করেছেন, তা এখনও জানা যায়নি। তার কাছ থেকে একটি চিরকুট পাওয়া যায়, তাতে তিনি মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি। ওই চিরকুটে হোটেল কর্তৃপক্ষকে হয়রানি না করার কথাও লেখা রয়েছে।’

ওসি সেলিম উদ্দিন আরও জানান, মঙ্গলবার দুপুরেই ওই পর্যটক কক্ষটি ভাড়া নেন। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে পুলিশ।

/এমএএ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম