এক্সপ্রেসওয়ে থেকে নারীর মরদেহ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি
০৯ আগস্ট ২০২২, ১১:১১আপডেট : ০৯ আগস্ট ২০২২, ১১:১১

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে মালঞ্চ বেগম (৪০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। মঙ্গলবার (৯ আগস্ট) ভোরে মাদারীপুরের শিবচরের মাদবরচর ইউনিয়নের মোল্লারবাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মালঞ্চ বেগম শিবচরের কাঁঠালবাড়ী ইউনিয়নের দেওয়ানকান্দি এলাকার ইলিয়াস দেওয়ানের স্ত্রী।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কোন গাড়ির চাপায় এ দুর্ঘটনা ঘটেছে তা জানা সম্ভব হয়নি। সড়কের ওপর নিহতের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে জানান।

শিবচর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুল্লাহেল বাকী বলেন, ‘সকালে সড়কের ওপর থেকে দুর্ঘটনায় নিহত নারীর লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়। খবর পেয়ে তার পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করেন। রাস্তা পার হতে গিয়েই এ দুর্ঘটনা ঘটেছে।’

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম