যুবলীগ কর্মী সোহাগ হত্যা: চার্জশিটভুক্ত আসামি ফন্টু কারাগারে

যশোর প্রতিনিধি
১১ আগস্ট ২০২২, ১৫:৪৮আপডেট : ১১ আগস্ট ২০২২, ১৫:৪৮

যশোরে যুবলীগ কর্মী শরিফুল ইসলাম সোহাগ হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি তৌহিদ চাকলাদার ফন্টুকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পিপি ইদ্রিস আলী।

ফন্টু চাকলাদার যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর-৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদারের চাচাতো ভাই। স্থানীয় রাজনীতিতে তার ব্যাপক প্রভাব রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ২৮ আগস্ট রাতে যশোর শহরের কাজীপাড়ায় নিজ বাড়ির সামনে হত্যা করা হয় যুবলীগ কর্মী সোহাগকে। এ ঘটনায় নিহতের ভাই ফেরদাউস হোসেন সোমরাজ আট জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তৎকালীন ওসি মারুফ আহমদ ২০২০ সালের ২০ জুলাই তদন্ত শেষে ফন্টু চাকলাদারসহ ১১ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন। তবে,  এতদিন জামিন না নিলেও বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ফন্টু। এরপর বিচারক ইখতিয়ারুল ইসলাম মল্লিক তার আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

/এমএএ/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ জন কারাগারে
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম