স্কুলছাত্রী হত্যার প্রতিবাদে মানববন্ধন

বরিশাল প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০১৬, ০৬:২৫আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৬, ০৬:২৭



বরিশাল বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাবী ছাত্রী কবিতা আক্তারের হত্যাকারীদের চিহ্নিত ও গ্রেফতার করে ফাঁসির দাবিতে শনিবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও নিহত কবিতার স্বজনেরা।
টরকী বন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে তারা সকাল সাড়ে ১০টায় টরকী বাসস্ট্যান্ড থেকে ঢাকা-বরিশাল মহাসড়ক এলাকায় ঘণ্টাব্যাপী প্রায় এক কিলোমিটারের দীর্ঘ মানববন্ধন শেষে আধাঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে টরকী বন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ. এম জয়নাল আবেদীনের সভাপতিত্ব করেন।

বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ব্রজেন্দ্র নাথ বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক আরিফ হোসেন, ধানডোবা স্কুলের প্রধান শিক্ষক মানিক হাসান, আখতারুন্নেছা স্কুলের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান তালুকদার, সহকারি শিক্ষক মো. ইদ্রিস হোসেন, চাঁদশী স্কুলের সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান, পালরদী স্কুল এন্ড কলেজের সিনিয়র সহকারী শিক্ষক ইলিয়াস হোসেন, নীলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুদাম পাল, আসক এর বরিশালের নির্বাহী পরিচালক কাজী আল আমিন, নিহত কতিবার মামা শিক্ষক বি.এম ইউনুস আলী প্রমুখ।

মানববন্ধনে একত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ, গেরাকুল বেগম আখতারুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়, নীলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধানডোবা, পালরদী মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা।

উল্লেখ্য, গত রবিবার সকালে প্রেমঘটিত ঘটনায় কবিতাকে অপহরণ করা হয়। এ ঘটনার দুইদিন পর মঙ্গলবার সকালে বাড়ির পাশের ডোবায় হাত ও কোমরে পাথর বাঁধা অবস্থায় কবিতার লাশ উদ্ধার করে পুলিশ।

মামলা দায়েরের পাঁচ দিন পরেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম