২৩ দিন পর তোলা হলো সাবেক ছাত্রদল নেতার লাশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৪ আগস্ট ২০২২, ২০:৪৫আপডেট : ১৪ আগস্ট ২০২২, ২০:৪৫

মৃত্যুর ২৩ দিন পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আল মাসুদ সিকদার ওরফে সজল সিকদারের (৪৬) মরদেহ কবর থেকে তোলা হয়েছে। হত্যার অভিযোগে মামলা হওয়ায় রবিবার দুপুরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উপজেলার সোহাগপুর আতকাপাড়া কবরস্থান থেকে তার মরদেহ তোলা হয়।

সজল সিকদার উপজেলার সোনারামপুরের মৃত মোস্তাফা আলী সিকদারের ছেলে।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা শারমিন এবং থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান সাংবাদিকদের জানান, সম্পদ নিয়ে সজল সিকদারের পরিবারের সদস্যদের সঙ্গে ভগ্নিপতি মার্শাল সিকদার ও তার ভাই বাবুল সিকদারের বিরোধ চলে আসছিল। এ নিয়ে মাস দেড়েক আগে দুই পরিবারের মাঝে সংঘর্ষ হয়। সে সময় সজল সিকদার আহত হয়েছিলেন। পাশাপাশি তার কিডনি রোগসহ নানা সমস্যা ছিল। তাকে দ্রুত ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। মারামারির ঘটনায় সজল সিকদারের ভাই খোকন সিকদার বাদী হয়ে ভগ্নিপতি ও তার ভাইসহ আরও কয়েকজনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন।

এরই মাঝে সজল চিকিৎসাধীন অবস্থায় গত ২২ জুলাই মারা যান। পরে তাকে কবর দেওয়া হয়। আদালতের নির্দেশে গত ১ আগস্ট থানায় মামলা নথিভুক্ত করা হয়। ওই মামলায় সজল সিকদারকে হত্যার অভিযোগে তুলে ৩০২ ধারা যুক্ত করতে আদালতে আবেদন করেন বাদী খোকন সিকদার। পরে আদালতের নির্দেশে সজল সিকদারের মরদেহ একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্তে হত্যা প্রমাণিত হলে ওই মামলায় ৩০২ ধারা যুক্ত করা হবে।

 

/এমএএ/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মীদের গালি দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা
সেই ছাত্রদল নেতা বহিষ্কার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম