শার্শা সীমান্তে দেড় কোটি টাকার সোনার বার জব্দ

বেনাপোল প্রতিনিধি
১৭ আগস্ট ২০২২, ১১:২৬আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১১:২৬

যশোরের শার্শার গোগা সীমান্ত থেকে এক কেজি ৮৪৬ গ্রাম ওজনের ১৬টি সোনার বারসহ জনি (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বুধবার (১৭ আগস্ট) সকাল ৯টার দিকে এই সোনা জব্দ করা হয়।

আটক জনি বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।

২১ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, শার্শার গোগা সীমান্ত দিয়ে বৃহৎ একটি সোনার চালান পাচার হয়ে যাচ্ছে জানতে পারে বিজিবি। গোগা ক্যাম্পের বিজিবি সদস্যরা ওই এলাকার ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে একজন সোনা পাচারকারীকে আটক করে। পরে তার শরীরে কৌশলে লুকিয়ে রাখা ১৬টি সোনার বার জব্দ করা হয়। যার ওজন এক কেজি ৮৪৬ গ্রাম, মূল্য প্রায় এক কোটি ৫৩ লাখ টাকা।

তিনি আরও জানান, এ নিয়ে খুলনা ২১ বিজিবি গত ছয় মাসে সাড়ে আট কেজি সোনা আটক করেছে। এ সময় ৫ জন আসামিকে আটক করে তারা। আটক সোনার সিজার মূল্য ছিল প্রায় ছয় কোটি টাকা।

সোনাসহ আটক আসামি জনিকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম