সাজেকে জিপ উল্টে ২ জন নিহত

রাঙামাটি প্রতিনিধি
১৭ আগস্ট ২০২২, ১১:৩৮আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১১:৩৮

রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে জিপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই জন নিহত হয়েছেন। বুধবার সকালে বাঘাইহাট-সাজেক সড়কের নাঙ্গলমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন–  উপজেলার বঙ্গতলী ইউনিয়নের করেঙ্গাতলী এলাকার বাসিন্দা কাঁচামাল ব্যবসায়ী ইলিয়াছ হোসেন (৪৫) এবং সাজেক মাচালং এলাকার বাসিন্দা অনন্ত ত্রিপুরা (৪০) নামে একজন  শ্রমিক।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, সকালে মাচালং বাজার থেকে একটি জিপ কলাবোঝাই করে বাঘইহাটে আসার পথে নাঙ্গলমারা (২নং কালভার্ট) এলাকায় ব্রেকফেল করে নিয়ন্ত্রণ হারায়। গাড়িটি খাদে পড়ে উল্টে গেলে ঘটনাস্থলেই দুই জন নিহত হন।

সাজেক থানার ওসি নুরুল হক (নুর) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতদের উদ্ধার করা হয়েছে, দুর্ঘটনার পর জিপের চালক পালিয়ে যায়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক