জামালপুরের ধর্ষণ মামলার আসামিকে ঢাকা থেকে গ্রেফতার

জামালপুর প্রতিনিধি
২২ আগস্ট ২০২২, ২০:৫৩আপডেট : ২২ আগস্ট ২০২২, ২০:৫৩

জামালপুরের সরিষাবাড়ীর ধর্ষণ মামলার আসামি কনক হাসানকে (২৫) ঢাকার ডেমরা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (২২ আগস্ট) ভোরে তাকে গ্রেফতার করেন র‌্যাব-১৪ সদস্যরা।

কনক সরিষাবাড়ীর ডোয়াইল ইউনিয়নের লোকনাথপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

র‌্যাব-১৪ সিপিসি-১-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এমএম সবুজ রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দীর্ঘদিন ধরে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করে আসছিল কনক। ওই শিক্ষার্থী বিষয়টি তার বাবাকে জানায়। তিনি মেয়েকে উত্ত্যক্ত করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ১৩ আগস্ট রাতে ঘরে সিঁধ কেটে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে কনক। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা সরিষাবাড়ী থানায় মামলা করেন। এরপর মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেয় আসামি পক্ষ।

বিষয়টি নজরে এলে র‌্যাব মামলার ছায়া তদন্ত শুরু করে এবং আসামির অবস্থান শনাক্ত করে। পরে ডেমরায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কনক প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে বলে জানায় র‌্যাব। তাকে সরিষাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

/আরকে/এমএএ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের