রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত

কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি
২৩ আগস্ট ২০২২, ১৩:০৭আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১৩:১৩

রোহিঙ্গা আশ্রয় ক্যাম্প পরিদর্শন করছেন জাতিসংঘের মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত নোয়েলিন হেজার। মঙ্গলবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে কক্সবাজারের উখিয়ার ৪নং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেন তিনি।

নোয়েলিন হেজার প্রথমে আশ্রয় ক্যাম্পের রেজিস্ট্রেশন সেন্টার পরিদর্শন করেন। তার সঙ্গে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দোজাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ্দোজা নয়ন সাংবাদিকদের জানিয়েছেন, জাতিসংঘের মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত এরপর ই-ভাউচার সেন্টার, উইমেন মাল্টিপারপাস সেন্টার, রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টারসহ বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। তিনি পৃথকভাবে রোহিঙ্গা যুবক, নারী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে বৈঠক করবেন।

এ সময় জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূতের সফর নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইউএনএইচসিআরের মুখপাত্র পোর্টিলা রেজিনা। তিনি জানান, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে কাজ করছে জাতিসংঘ।

পরিদর্শন শেষে বিকাল ৪টায় কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেবেন জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত নোয়েলিন হেজার। বুধবার সকালে কক্সবাজার শহরে তিনি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াতসহ শরণার্থী ব্যবস্থাপনায় নিয়োজিত সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন।

/এমএএ/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী