কিশোরগঞ্জে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৪ আগস্ট ২০২২, ২১:২০আপডেট : ২৪ আগস্ট ২০২২, ২২:৩৪

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কিশোরগঞ্জের মিঠামইনে নির্মাণাধীন সেনানিবাসসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন। বুধবার (২৪ আগস্ট) দুপুরে সেনানিবাস এলাকা পরিদর্শনে যান তিনি।  

সেনানিবাস এলাকায় পৌঁছালে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মো. জুবায়ের সালেহীন রাষ্ট্রপতিকে স্বাগত জানান। এ সময় সেনানিবাসের কাজের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। পরে রাষ্ট্রপতি সেনানিবাস এলাকায় একটি গাছের চারা রোপণ করেন।

স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, মো. আফজাল হোসেন, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সংযুক্ত সচিব মো. ওয়াহিদুল ইসলাম খানসহ পদস্থ সামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে রাষ্ট্রপতি আবদুল হামিদ ফাউন্ডেশন ভবনের নির্মাণকাজের অগ্রগতি ঘুরে দেখেন। পরে তিনি ইটনা উপজেলা পরিষদের নবনির্মিত প্রশাসনিক ভবন ও হলরুম উদ্বোধন করেন।

এরপর রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারি কলেজ বন্যা আশ্রয়কেন্দ্র এবং ফার্স্টলেডি রাশিদা হামিদ ছাত্রী নিবাস উদ্বোধন করেন। প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে তিনতলা এই আশ্রয়কেন্দ্র এবং এক কোটি দশ লাখ টাকা ব্যয়ে ছাত্রী নিবাস নির্মাণ করা হয়।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি
জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী