৭০-এ রেকর্ড গড়তে সাঁতরাবেন ২৮১ কিলোমিটার

সিলেট প্রতিনিধি
২৯ আগস্ট ২০২২, ১৭:০৪আপডেট : ২৯ আগস্ট ২০২২, ১৭:১০

ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য (৭০) ছাত্রজীবন থেকেই ছিলেন দেশসেরা সাঁতারু। একাধিক জাতীয় রেকর্ডের পর ৬৭ বছর বয়সে দূরপাল্লার সাঁতারু হিসেবে ১৮৫ কিলোমিটার সাঁতার কেটে রেকর্ড গড়েন। এবার ৭০ বছর বয়সে নতুন বিশ্বরেকর্ড গড়তে ২৮১ কিলোমিটার অতিক্রম করতে সাঁতারে নেমেছেন। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের অধিকারী স্পেনের নাগরিক পাবলো ফার্নান্দেজের টানা ২৫০ কিলোমিটার সাঁতারের রেকর্ড ভাঙতে চান তিনি।

সোমবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টায় সিলেট নগরীর সুরমা কিনব্রিজ পয়েন্ট সংলগ্ন চাঁদনিঘাট থেকে সাঁতার শুরু করেন একুশে পদকপ্রাপ্ত এই বীর মুক্তিযোদ্ধা। ২৮১ কিলোমিটার সাঁতরে কিশোরগঞ্জের ভৈরব ফেরিঘাটে পৌঁছাবেন তিনি। এতে প্রায় ৭০ ঘণ্টা সময় লাগতে পারে বলে ধারণা করছেন তিনি। এ যাত্রায় তিনি সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও কিশোরগঞ্জ– এই চার জেলা আংশিক বা সম্পূর্ণ অতিক্রম করবেন।

সিলেট জেলা নৌ-পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির আহমদ জানান, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নৌ-পুলিশসহ সিভিল সার্জনের একাধিক টিম তার সঙ্গে আছেন। পানিতে অবস্থানকালে তার যাতে শারীরিক বা স্বাস্থ্যগত কোনও সমস্যা না হয়, হলেও যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে সবাই সর্বোচ্চ সতর্কতায় কাজ করবে।

নিজের সাঁতারু হয়ে ওঠা প্রসঙ্গে ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য বলেন, ‘আমি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। ২০১২ সালের মে মাসে অবসর গ্রহণ করলেও এখনও কনসালটেন্ট হিসেবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অধীনে চুক্তিভিত্তিক নিয়োগে কাজ করছি। ছাত্রজীবন থেকে সাঁতার আমার নেশা। আমি একজন অবিরাম শৌখিন সাঁতারু। ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটানা ৯৩ ঘণ্টা ১১ মিনিট এবং ১৯৭৬ সালে ১০৮ ঘণ্টা ৫ মিনিট সাঁতার কেটে জাতীয় রেকর্ড করি। ২০১৮ সালে ১৮৫ কিলোমিটার দূরপাল্লার সাঁতার কাটি, যা ছিল আরেকটি স্থানীয় রেকর্ড। ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটানা ৯৩ ঘণ্টা ১১ মিনিট সাঁতার কেটে রেকর্ড করায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাকে রুপার নৌকা দিয়ে সম্মানিত করেন।’

তিনি বলেন, ‘১৯৭০ সাল থেকেই আমি দূরপাল্লার বা অবিরাম সাঁতারের সঙ্গে জড়িত। সেবার নিজের এলাকা নেত্রকোনার মদনে টানা ১৫ ঘণ্টা সাঁতার কেটেছিলাম। তারপর একাত্তরে মুক্তিযুদ্ধ শুরু হলে দেশকে স্বাধীন করতে যুদ্ধে যাই। ১৯৭৩ সালে সিলেটের এমসি কলেজের পুকুরে টানা ৮২ ঘণ্টা সাঁতার কেটেছিলাম। এ ছাড়া সিলেট রামকৃষ্ণ মিশন পুকুর, ধোপাদিঘী, সুনামগঞ্জ এবং ছাতকেও দীর্ঘ সময় অবিরাম সাঁতার কেটেছি।’

জানা যায়, মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ২০১৯ সালে একুশে পদক পাওয়া এই শৌখিন সাঁতারুর এবারের লক্ষ্য ২৮১ কিলোমিটার সাঁতার কাটা। এতে তিনি সফল হলে বয়স্ক সাঁতারু হিসেবে বিশ্ব রেকর্ড গড়বেন, যা বাংলাদেশের জন্য অত্যন্ত সম্মানজনক একটা বিষয় হতে পারে।

প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্যর বাড়ি নেত্রকোনা জেলার মদন উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামে। ১৯৫২ সালের ২৩ মে তিনি জন্মগ্রহণ করেন। তিনি সিলেটের এমসি কলেজ থেকে পদার্থ বিজ্ঞানে অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে মাস্টার্স সম্পন্ন করে চাকরিতে যোগ দেন। অবসর গ্রহণের আগে তিনি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উপ-পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০১৯ সালে একুশে পদকে ভূষিত হন। এই বীর মুক্তিযোদ্ধা ১১ নম্বর সেক্টরের অধীনে যুদ্ধ করেছেন।

 

 

/আরকে/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অবসরের আভাস দিয়ে মার্টিনেজ, ‘এটাই সরে দাঁড়ানোর সময় কিনা ভাবছি’
অবসরের আভাস দিয়ে মার্টিনেজ, ‘এটাই সরে দাঁড়ানোর সময় কিনা ভাবছি’
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
জুলাই চেতনার ব্যবসা তাহলে কারা করছে?  
জুলাই চেতনার ব্যবসা তাহলে কারা করছে?  
ভারতের জেন-জিও কি সরকার উৎখাতের পথে
ভারতের জেন-জিও কি সরকার উৎখাতের পথে
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু