মাদ্রাসাছাত্রকে হত্যার দায়ে ২ আসামির যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩১ আগস্ট ২০২২, ১৪:২৭আপডেট : ৩১ আগস্ট ২০২২, ১৪:২৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদ্রাসাছাত্র আকাশ হত্যা মামলায় দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৩১ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মশিয়ার রহমান এ রায় দেন। সে সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন– হবিগঞ্জ জেলার ছোট বহুলা গ্রামের জান্নাতী বেগম ওরফে শাবনুর এবং দক্ষিণ তেঘরিয়া এলাকার সিদ্দিক আলী।

জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট মনিরুজ্জামান বুলবুল বলেন, ‘হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর দুই আসামি সাবিনা ও সুমন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেবেন।’

কোর্ট পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, ‘সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এই মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০২১ সালে শাবনুর, সাবিনা ও সুমন পরিকল্পিতভাবে সিদ্দিক আলীর নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ১৭ বছর বয়সী মাদ্রাসাছাত্র আকাশের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং এর এক পর্যায়ে তাকে রূপগঞ্জে ডেকে নিয়ে আসে তারা। সেখানে খাবারের সঙ্গে নেশজাতীয় দ্রব্য মিশিয়ে খাইয়ে দেয় তাকে। এতে সে অজ্ঞান হয়ে পড়লে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে আসামিরা।’

উল্লেখ্য, ২০২১ সালের ৪ এপ্রিল হবিগঞ্জের তেগরিয়া গ্রামের মাদ্রাসাছাত্র আয়বুর রহমান খোকন ওরফে আকাশকে হবিগঞ্জ থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরাত এলাকায় ডেকে এনে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা চার জনকে আসামি করে মামলা করেন। মামলার আসামিরাও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

/এমএএ/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম