নেত্রকোনায় পুলিশ-বিএনপি সংঘর্ষ, আহত ৩২

নেত্রকোনা প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩৭আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩৭

নেত্রকোনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে দলীয় কর্মীরা আসায় কার্যালয়ের সামনের সড়ক বন্ধ হয়ে যায়। পরে প্রধান সড়ক ফাঁকা করতে গিয়ে পুলিশের সঙ্গে বিএনপির কর্মীদের সংঘর্ষ বাঁধে। এ সংঘর্ষে অতিরিক্ত পুলিশ সুপারসহ ১২ পুলিশ সদস্য এবং বিএনপির ২০ নেতাকর্মী আহত হয়েছেন। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের ছোটবাজার এলাকায় বিএনপি কার্যালয়ের সামনের সড়কে এই ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালনের সময় বিভিন্ন স্থান থেকে আসা কর্মীরা সড়ক বন্ধ করে রাখেন। এতে যানবাহনসহ জনগণের চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় পুলিশ এসে সড়ক ফাঁকা করতে চাইলে পুলিশের ওপর হামলা চালান বিএনপির কর্মীরা।’

তিনি আরও জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারসেলসহ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, যানবাহন চলাচল শুরু হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে।

/এমএএ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম