লাঙ্গলকোটে ৪৫০ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কুমিল্লা প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২২, ১৪:৫১আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩৬

কুমিল্লার লাঙ্গলকোটে পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের অভিযোগে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় ৫০ জনের নাম উল্লেখ এবং ৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। বুধবার (৩১ আগস্ট) রাত ১০টায় নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক (এসআই) সাধন চন্দ্র নাথ বাদী হয়ে নাঙ্গলকোট থানায় মামলাটি করেন।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানার ডিউটি অফিসার এএসআই দেলওয়ার হোসেন। তিনি বলেন, ‘গতকাল সংঘর্ষের ঘটনায় আমাদের অফিসার ইনচার্জসহ অন্তত অর্ধশতাধিক সাধারণ মানুষ আহত হয়েছেন। এ ছাড়াও গাড়ি ভাঙচুর করা হয়েছে। সেখানে যারা সংঘর্ষ করেছিল তাদের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে। মামলায় এজাহারনামীয় ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়াও বাকিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে।’

উল্লেখ্য, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে আহত হয়েছেন পুলিশসহ কমপক্ষে ২০ জন। বুধবার (৩০ আগস্ট) সকাল ৯টায় নাঙ্গলকোট পৌর এলাকায় এ ঘটনা ঘটে। জ্বালানি তেল ও পরিবহন ভাড়াসহ সব পণ্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় ছাত্রদল নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম নিহতের প্রতিবাদের বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল নাঙ্গলকোট উপজেলা বিএনপি। কর্মসূচিতে বিএনপির সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া যোগ দেন। সকাল ৯টার আগে দলে দলে বিএনপি নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। একপর্যায়ে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ছোড়ে।

 

 

/এমএএ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম